[ দেশজুড়ে ]
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, জামাই-শ্বশুরকে জরিমানা
ফাইল ফটো
মেহেরপুরের গাংনীতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জামাই এবং শ্বশুরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে গাংনীর গাড়াবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গাড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা আবুল হাশেম এবং তার জামাই গোলাম মোস্তফা।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
জানা গেছে, গাড়াবাড়ীয়া গ্রামের আবুল হাশেম তার পোষা গরুটি অসুস্থ হলে জামাই গোলাম মোস্তফার সহযোগিতায় এটি জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রি শুরু করেন। ঘটনাটি স্থানীয়রা গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামাই এবং শ্বশুরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ঐ গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!