[ দেশজুড়ে ]
ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা, মুহূর্তেই নারীর হাত-পা বিচ্ছিন্ন
ফাইল ছবি
সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী (৫৬) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৪৯১ আপ লোকাল ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ওই নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে তার একটি হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রেলওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাত-পা বিচ্ছিন্ন
লিংক সফলভাবে কপি হয়েছে!