ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৫ ডিসেম্বর ২০২৩
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
ফাইল ছবি

হিমালয়ের সবচেয়ে কাছের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

এদিকে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় শীত অনুভূত হয়।

মঙ্গলবার সকাল ৯টায় এ উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Advertisement

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রা যেখানে ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!