ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৫ ডিসেম্বর ২০২৩
মেঘনা নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ
ছবিতে জুলেখা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে জুলেখা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এর আগে, সোমবার দুপুরে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ হয় সে।

নিখোঁজ জুলেখা আক্তার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে।

Advertisement

জানা যায়, গত শুক্রবার জুলেখা তার মায়ের সঙ্গে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুর ১টার দিকে শিশুটি নানাবাড়ির পাশে মেঘনা নদীতে বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। পরে ডুব দিয়ে আর উপরে ওঠেনি জুলেখা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই কাউসার মাতব্বর জানান, সলিমগঞ্জ নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!