ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৫ ডিসেম্বর ২০২৩
যুবকের প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল
চৌদ্দগ্রাম থানা- ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মো. পিন্টু নামে এক যুবকের প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মো. পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার আবদুল মজিদের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্ব পাড়া মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে পিন্টু প্রকাশ্যে মাদক (ফেনসিডিল) সেবন করেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে
প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

Advertisement

এ বিষয়ে কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের সেবনের ভিডিওটি দেখতে পেয়েছি। এর প্রতিকারে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান ঐ যুবককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, প্রকাশ্যে মাদক সেবন করা যুবককে গ্রেফতারের পর আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!