নিহত মনিরুল কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৃত আলাউদ্দীনের ছেলে।
পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইচ গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসেন। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরেননি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়।
.png)
তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশের খালে মাছ ধরা বড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে, টয়লেটের কাজ শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোনো কাজ করতে পারেন না।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানতে পেরেছি।