ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে নকল প্রসাধনী তৈরির সরঞ্জামসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ৭ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে নকল প্রসাধনী তৈরির সরঞ্জামসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নকল প্রসাধনী তৈরির সরঞ্জামসহ বিচিত্র বিশ্বাস নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারসংলগ্ন কারখানা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বিচিত্র বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আখপোটরা গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।

Advertisement

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। এ সময় কারখানা হতে একটি মিক্সার মেশিন, একটি ছোট সিলিং মেশিন, একটি প্যাকিং মেশিন, একটি ডিজিটাল পরিমাপ যন্ত্র, পঞ্চাশ কেজি লবণ, পঞ্চাশ কেজি সোডা, কালার দানা পাঁচ কেজি, ৫০ কেজি ক্যালসিয়ামের মেটারিয়াল, চার রিল মিনি সার্ফ এক্সেল প্যাকেটের ফয়েল পেপার, ২৫০ গ্রাম লেমন পারফিউম, এক ড্রাম সিলিকেট কেমিক্যাল, ৭৫ কেজি লিকুইড কালার, এক হাজার ৩২০টি সার্ফ এক্সেল পাউডারের মিনি প্যাকেট, একশো কেজি প্রস্তুতকৃত মিশ্রিত সার্ফ এক্সেল পাউডারসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!