ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৭ ডিসেম্বর ২০২৩
দিনাজপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এদিন উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের কৃষকদের মাঝে জনপ্রতি দুই কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহেবুর রহমান, মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে হাইব্রিড জাতের ধানের বীজ দুই কেজি করে দেওয়া হবে। এছাড়া আরো দুই হাজার কৃষককে উফশী জাতের ধানের বীজ পাঁচ কেজি করে, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে। বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!