[ দেশজুড়ে ]
বাস-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত, হাসপাতালে স্ত্রী-সন্তান
ফাইল ফটো
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকার নবাবপুরে ব্যবসা করতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, রাতে মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বরিশালের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ডুমদিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোস্তফা কামাল। আহত হন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে কামালের স্ত্রী ও দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!