নিহত মজিবর আলমডাঙ্গা পৌরসভা এলাকার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন জানান, বিকেলে সাইকেল নিয়ে মজিবর নিজের ধানক্ষেত দেখতে মাঠে যাচ্ছিলেন যান। মাঠের পাশে একটি গাছের নিচে তিনিসহ আরও কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একটি বাজপাখি মৌমাছির চাকে আক্রমণ করলে তা ভেঙে মজিবরের শরীরের ওপর পড়ে। এ সময় বেশ কিছু মৌমাছি তাকে কামড়ে আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।