ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রয় রশিদ দেখাতে না পারায় ৩ আড়তদারকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৯ ডিসেম্বর ২০২৩
ক্রয় রশিদ দেখাতে না পারায় ৩ আড়তদারকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ক্রয় রশিদ দেখাতে না পারায় ৩ আড়তদারকে ৮০ হাজার জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার সারাদিন পেঁয়াজের বাজারে অস্থিরতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ফেনী শহরে পাইকারি আড়তে ৯৩ থেকে ১০০ ও খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। একই পেঁয়াজ শুক্রবার এক রাতের ব্যবধানে ১৪৫ টাকা পাইকারি ও খুচরা দোকানে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা। শনিবার একই পেঁয়াজ পাইকারি ১৭০ টাকায় উঠে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা ফেনী বড় বাজার তদারকি করেন।

এ সময় পাইকারি ব্যবসায়ীর পেঁয়াজ ক্রয়ের পাকা রশিদ দেখাতে ব্যর্থ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা বিক্রেতা আবদুল জাব্বার বাবুল মিয়াকে ২০ হাজার টাকা, আবু বক্কর সড়কে সুবর্ণা সাহাকে ২০ হাজার টাকা, ভক্তিপদ সাহাকে ২০ হাজার টাকা ও আশা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

অভিযানে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী ও জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!