[ দেশজুড়ে ]
লালমোহনে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
লালমোহনের গজারিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভোলার লালমোহন উপজেলায় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুদি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে লালমোহনের গজারিয়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- গজারিয়া বাজারের মোস্তফা কামাল এবং মো. সোহাগ। এছাড়া ঐ বাজারের অন্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
.png)
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম বলেন, কোনো ব্যবসায়ী যেন অসৎ উপায়ের আশ্রয় নিতে না পারেন সেজন্য আমাদের এ অভিযান। আমরা চাই সব সময় ভোক্তাদের অধিকার অক্ষুণ্ন থাকুক। ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!