ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে পেঁয়াজ বিক্রির করায় চার দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৯ ডিসেম্বর ২০২৩
বেশি দামে পেঁয়াজ বিক্রির করায় চার দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে নবীনগর পৌরশহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে সকাল থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন দোকানিরা- এমন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশিমূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে সব পেঁয়াজ দোকানির কাছ থেকে ক্রয় রশিদ যাচাই করা হয়। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রয় থেকে বিরত থাকার ব্যাপারে দোকানিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।এ সময় নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!