[ দেশজুড়ে ]
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাইনউদ্দিন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনউদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইনউদ্দিন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাইনউদ্দিন রাস্তায় ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!