ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি করতে এসে খুন হলেন রুবিনা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ১১ ডিসেম্বর ২০২৩
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি করতে এসে খুন হলেন রুবিনা
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় নদী থেকে রুবিনা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে বংশাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবিনা খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রামপুর গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে।

রোববার এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। 

জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলে-মেয়েকে গ্রামের বাড়িতে রেখে নরসিংদীর পলাশে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন রুবিনা। কারখানার কোয়ার্টারে বাস করতেন তিনি।

Advertisement

পুলিশ জানায়, আশুলিয়ার বংশাই নদীতে একটি অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এসে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ঘটনাটি জানার পর থেকে ছায়া তদন্ত শুরু করি আমরা। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!