ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ১১ ডিসেম্বর ২০২৩
নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে নরসিংদীর বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদফতরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান। 

এ সময় বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় এক দোকানকে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় দুইটি দোকানকে এক হাজার করে দুই হাজারসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

বাজার স্থিতিশীল রাখতে গুদামে বাড়তি পেঁয়াজ মজুত আছে কিনা , পুরোনো দামে কেনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে কিনা ইত্যাদি বিষয় খতিয়ে দেখার পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!