সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
সাতক্ষীরার ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮০ থেকে ১শ’ টাকা। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদফতরের যৌথ অভিযান চালানো হয়।
.png)
এ সময় মজুতের সত্যতা পেয়ে আখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।
অপরদিকে, ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাকও পেঁয়াজ আসেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।