ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে গাঁজা সেবন, দুই মাদকসেবী কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১১ ডিসেম্বর ২০২৩
ঘরে গাঁজা সেবন, দুই মাদকসেবী কারাগারে
দণ্ডপ্রাপ্তরা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবন ও দখলে রাখার অপরাধে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে  কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান এ দণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পূর্ব চর তিল্লী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুলু মিয়া এবং একই ইউনিয়নের দক্ষিণ পার তিল্লী গ্রামের মো. আলম মাতব্বরের ছেলে মো. রায়হান।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হামিমুর রশীদ জানান, দুপুরে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করা হয়। পূর্ব চর তিল্লী গ্রামের বাসিন্দা তুলু মিয়াকে নিজ বাড়িতে সেবনরত অবস্থায় ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অপর অভিযানে, একই ইউনিয়নের দক্ষিণ পার তিল্লী গ্রামের মো. রায়হানকে সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়হানের বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে। আসামিদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!