[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ার ৩৭ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৭ চোরাই মোবাইল সেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ধরমন্ডল ইউপির ধরমন্ডল বাজারে রুবেল মিয়ার দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেটসহ তাকে গ্রেফতার করা হয়। রুবেল উপজেলার ধরমন্ডল ইউপির ধরমন্ডল এলাকার বাসিন্দা।
নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, উপজেলার ধরমন্ডল ইউপির ধরমন্ডল মাছের বাজারে পাশে রুবেলের মোবাইলের দোকানে অনেক দিন ধরে চোরাই মোবাইল সেট কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে রুবেল মিয়ার দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দোকান তল্লাসী করে ৩৭ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার রুবেলকে মঙ্গলবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!