ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনের নতুন ইউএনও তৌহিদুল ইসলাম

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১২ ডিসেম্বর ২০২৩
লালমোহনের নতুন ইউএনও তৌহিদুল ইসলাম
লালমোহনের নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল ইসলাম। 

মঙ্গলবার দুপুরে তিনি লালমোহনে যোগদান করেন। এর আগে তিনি ভোলা সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে লালমোহনে যোগদানের সময় ইউএনও মো. তৌহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, লালমোহন থেকে সদ্য বিদায়ী ইউএনও অনামিকা নজরুল পটুয়াখালীর দুমকি উপজেলায় বদলি হয়েছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!