[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে খালে অটোরিকশা, প্রাণ গেল চালকের
ফাইল ফটো
নেত্রকোণার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খালে পড়ে চালক জয় হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যাত্রী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে অটোচালকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জয় হোসেন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহত যাত্রী নূরুল আমীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদনের দিকে ফিরছিলেন অটোচালক জয়। পথে মদন-কেন্দুয়া সড়কে বাররী বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি কাঞ্জার খালে পড়ে যায়। এ সময় খালে ডুবে মারা যান অটোচালক।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!