রাত পৌনে ৭টার দিকে এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে ১০০টি স্লিপার পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হয়েছে। যার কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
.png)
সফিকুর রহমান আরো বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষ হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়ক ট্রেন চলাচলের জন্য উপযোগী হলো।
জানা গেছে, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে বুধবার দুটি কমিটি করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে একটি এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।