ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

মেরামত করা লাইনে চলছে ট্রেন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১৪ ডিসেম্বর ২০২৩
মেরামত করা লাইনে চলছে ট্রেন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ চলাচল করে। এছাড়া ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করবে। জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।

Advertisement

তিনি আরো বলেন, উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে বুধবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’র ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টার পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তুলে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫ মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!