বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থেকে এসব আইস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের জাহাজপুরা নেয়াখালীপাড়ার ট্রাকচালক কেফায়েত উল্লাহ (৩৮) এবং একই উপজেলার মহেশখালীপাড়ার হারুন (২৩)। এ সময় ট্রাকে থাকা হোসাইন আহমদ (৪১) পালিয়ে যান। তিনি টেকনাফ উপজেলার বাসিন্দা।
.png)
শুক্রবার বিকেলে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, তল্লাশি করে ট্রাকে থাকা লবণের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
এছাড়াও পাচারে ব্যবহৃত ট্রাক, ৩ লাখ ৩৬ হাজার টাকা, এক বোতল বিদেশি মদ, একটি চাকু ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত আসামিদের আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।