[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা রহমত উল্লাহ
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
এর আগে, গত ১৫ ডিসেম্বর দুপুরে উখিয়ার ক্যাম্প-৭, ব্লক-বি/৫ এর রোহিঙ্গা নুরুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রহমত উল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে।
.png)
এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!