সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম। এর আগে, রোববার কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। অভিযানে আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম আরাফাত। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট কলেজপাড়ার রায়হানুল হকের ছেলে।
.png)
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, নগরীর হেতেমখাঁ কাদিরগঞ্জের ফারজানা আক্তার বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় বসবাস করেন। শনিবার সন্ধ্যায় তিনি তার পাঁচ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি-সংলগ্ন মুদি দোকানে যান। ফেরার পথে বাসার সামনে পৌঁছালে আরাফাতসহ আরো এক ছিনতাইকারী ছুরি দেখিয়ে ফারজানার মোবাইল ফোন দিয়ে দিতে বলেন। ফারজানা ফোন দিতে অস্বীকার করলে আসামি আরাফাত চাকু দিয়ে তাকে জখম করে মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেন। ফারজানার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরাফাত ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।