[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে গাঁজা সেবনকালে ৩ যুবক আটক
আটককৃত তিন যুবক
রাজবাড়ী সদর উপজেলায় গাঁজা সেবনকালে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান। এর আগে, সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর এলাকা থেকে ঐ তিন যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার আহলাদিপুর গ্রামের মো. আবুল শেখের ছেলে মো. নাজমুল শেখ, হাটজয়পুর গ্রামের মো. ছবদুল শেখের ছেলে মো. রহমান শেখ এবং আতর আলী শেখের ছেলে মো. সোহেল শেখ।
.png)
ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাটজয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা সেবনকালে তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!