[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মজিদ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেফতার মজিদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের গেরাদিয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
.png)
তিনি জানান, মজিদ মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান। আজ সকালে তার বাড়িতে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শিবালয় থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!