ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল নোট তৈরি চক্রের ৫ সদস্য গ্রেফতার 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২০ ডিসেম্বর ২০২৩
জাল নোট তৈরি চক্রের ৫ সদস্য গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. এনামুল হক, মো. জিয়াউর রহমান, মো. শরীফ মিয়া, মো. মাজহারুল ইসলাম সবুজ এবং মো. খোরশেদ আলম নবী।

গাজীপুর মহানগর গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি টিম মঙ্গলবার রাতে বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ তাদের গ্রেফতার করে।

মহানগর ডিবির (দক্ষিণ) উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান বুধবার দুপুরে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাসন থানার নলজানীস্থ জয়দেবপুর টু গাজীপুর চৌরাস্তাগামী সড়কস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কতিপয় জাল টাকার ব্যবসায়ী জাল টাকা কেনাবেচা করছে। এমন খবরের ভিত্তিতে আভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার জাল টাকার নোটসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত এই চক্রটি সারা বছরব্যাপী জাল টাকা তৈরি ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এ চক্রের মূল হোতা আলাউদ্দিনসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!