ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঢাকা জিআরপি থানায় মামলা

গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৪ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযান
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রেন দুর্ঘটনার পর নাশকতাকারীদের ধরতে পাশের গ্রামে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে স্থানীয় প্রশাসন, পুলিশ, র‍্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় জেলা প্রশাসক, রেলওয়ে মন্ত্রনালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি তিন কার্যদিবসের মধ্যে তাদের নিজ নিজ প্রতিবেদন দাখিলের কথা বলা হয়। এদিকে, বৃহস্পতিবার বিকেলের দিকে গাজীপুরের শ্রীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, যেভাবে গ্যাস দিয়ে রেললাইন কাটা হয়েছে, এ কাজ এই অঞ্চলের মানুষ ছাড়া কেউ করেনি। বিষয়টি মাথায় রেখে আমরা বনখড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, সকাল থেকে ট্রেনে নাশকতার ঘটনায় বনখড়িয়া ও আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!