[ দেশজুড়ে ]
নোয়াখালীতে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন দুলাল
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নাশকতা মামলায় যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে, একইদিন ভোরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন দুলাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন দুলালের নামে নাশকতা মামলা রয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!