ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২১ ডিসেম্বর ২০২৩
গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে গাছের সঙ্গে সবজিবাহী পিকআপের ধাক্কায় সুমন মিয়া (২৫) নামে এক তরুণ সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সুবর্নচর উপজেলার বয়ার চরের আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকায় একটি দ্রুতগামী সবজিবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সুমন মিয়া গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপভ্যানটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!