[ দেশজুড়ে ]
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটে বন্ধ ফেরি চলাচল
ফাইল ফটো
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শুক্রবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও ঘাটের অদূরে চ্যানেলের মধ্যে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে স্বাভাবিক হবে ফেরি চলাচল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!