[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে হেরোইনসহ আটক ১
হেরোইনসহ আটককৃত চৈতন্য দাস
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হেরোইনসহ চৈতন্য দাস নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত চৈতন্য দাস বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ী এলাকার অজিত দাসের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বালিয়াকান্দির পূর্ব মৌকুড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০.০১ গ্রাম হেরোইনসহ চৈতন্য দাসকে আটক করা হয়।
.png)
ওসি আরো জানান, আটককৃত ব্যক্তির নামে আদালতে দুইটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!