[ দেশজুড়ে ]
গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে সাত গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মুরাদ শেখ (৪১) ও মো. সেলিম মণ্ডল (৪০)। মুরাদ শেখের পিতার নাম মো. ইব্রাহিম শেখ। তার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামে। অপরজন একই গ্রামের হবি মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়ালন্দ ঘাট থানার ক্ষুদিরাম সরকার পাড়া পদ্মার মোড় সংলগ্ন জীবন সাধনা মার্কেটের সামনে হতে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে সাত গ্রাম ওজনের ৭০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য ৭০ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মুরাদ শেখের বিরুদ্ধে তিনটি ও সেলিম মন্ডলের বিরুদ্ধে ১ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হেরোইন জব্দ
লিংক সফলভাবে কপি হয়েছে!