ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ২৪ ডিসেম্বর ২০২৩
১২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে ওই পথে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ৯টার পর থেকে অনেকটা বৃষ্টির মতো কুয়াশা পড়তে শুরু করে। এ অবস্থায় রাত পৌনে ১১টায় দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই করে রো-রো ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল যমুনার মাঝ নদীতে নোঙর কর থাকে। রোববার বেলা পৌনে ১১টায় ঘন কুয়াশা কেটে গেলে দীর্ঘ ১২ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে রাত ৯টার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে রোববার সকাল পৌনে ১১টা থেকে পুনরায় চালু হয়েছে ফেরি চলাচল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!