ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যান্ত্রিক ত্রুটি: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত  

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২৪ ডিসেম্বর ২০২৩
যান্ত্রিক ত্রুটি: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত  
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধাকারী ট্রেন।

মনতলা স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম জানান, রোববার সকালে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১ নম্বর লাইন ধরে মনতলা স্টেশন অতিক্রম করছিল ট্রেনটি। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে তেলবাহী ট্রেনের দুইট বগি লাইনচ্যুত হয়। এতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে আখাউড়া থেকে রওনা হয়েছে উদ্ধারকারী ট্রেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!