ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাত পোহালেই সিরাজদীখানে উৎসব

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৩
রাত পোহালেই সিরাজদীখানে উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

রাত পোহালেই সোমবার (২৫ ডিসেম্বর)। খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন। রোববার দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়র সবচয় বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হবে।

বড়দিনকে ঘিরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর খ্রিষ্টান পল্লীতে চলছে সাজসজ্জা আর ব্যাপক প্রস্তুতি। অতিথিদের নিমন্ত্রণ করা হচ্ছে মোবাইলের ম্যাসেজ, কার্ড আর পোস্ট কার্ডে। অতিথি আপ্যায়নে কোনরকমের ক্রটি না রাখতে রাখা হচ্ছে রকমারি সব পিঠা-পুলির আয়োজন। বাড়ির সামনে সাজানো হচ্ছে ‘ক্রিসমাস ট্রি’। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে বেশি সময় দেরি না হলেও জেলার একমাত্র খ্রিষ্টান পল্লীর পরিবারগুলা এখন মহাব্যস্ত।

উপজেলার শুলপুর  ‘সাধু যোশেফ গির্জায়’  সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমল আলোকসজ্জা। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দন ভাব ডিসপ্লে করা হবে। কুঁড়েঘরের অভ্যন্তরে রয়েছে যিশুখ্রিষ্টের প্রতিচ্ছবি। প্রার্থনা করতে আগত পূণ্যার্থীদের আগমন নিরবচ্ছিন্ন করতে তৈরি করা হচ্ছে বিশেষ ভলান্টিয়ার টিম। সবমিলিয়ে আগাম উৎসব চলছে জেলার একমাত্র খ্রিষ্টান পল্লী শুলপুর গ্রামে।

Advertisement

সিরাজদীখান উপজেলার ৩টি গ্রামের প্রায় ৪০০টি পরিবারে উৎসব পালনের প্রস্তুতি চলছে। ‘সাধু যোশেফ গির্জা’র ফাদার লিটু ফ্রান্সিস ডি কস্টা বলন, ‘বড়দিনে আমাদের প্রার্থনা থাকবে দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি আরো সুদৃঢ় করার।’

এ দিনটিকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মালম্বীদের অনেক বিয়ের আয়োজন হয়। যে কারণে এ দিনকে কেন্দ্র করে সব আত্মীয়-স্বজনের উপস্থিতিও থাকে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতা করছে। তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানের আয়োজন করছি।’

সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, খ্রিষ্টান ধর্মালম্বীদের সঙ্গে আমি দেখা করেছি। তাদের সবচেয়ে ধর্মীয় উৎসব বড়দিন যথাযথভাবে পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!