[ দেশজুড়ে ]
আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নিতাই লাল আগরওয়ালা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রেলগেটের দক্ষিণ সাইডে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি শহরের পুরাতন বাজার এলাকার হিরালাল আগরওয়ালার ছেলে।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেরে আসা খুলনাগামী ‘খুলনা রকেট মেইল’ আক্কেলপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহরের প্রধান রেলগেটের দক্ষিণ সাইডে লাইন পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়েন। এ সময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ার ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!