ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৭৪ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৪ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে ৭৪ কেজি গাঁজা উদ্ধার
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতরা

হবিগঞ্জ জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এ সময় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- শনিবার সকাল ৭টায় চুনারুঘাট উপজেলার একটি চা বাগানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে এক পলাতক আসামিকে গ্রেফতার করে ডিবি। একইদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে তিনি জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া শনিবার রাতে চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের একিটি চা বাগান এলাকা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে, চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। অপরদিকে বানিয়াচং থানার অভিযানে নয় কেজি গাঁজা, নয় পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া আজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সুপার মো. আক্তার হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!