[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা ৭ ফেরি
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা রয়েছে সাতটি ফেরি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট অনুপযোগী হয়ে পড়ে। তাই রোববার রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, রোববার রাত থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!