ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণের গাড়ি খাদে, প্রাণ গেল কাওসারের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণের গাড়ি খাদে, প্রাণ গেল কাওসারের
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে কাওসার আহমেদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আহমেদ মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ড্রাইভিং প্রশিক্ষণ কারটি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ দেওয়া অবস্থায় তালেশ্বর থেকে মুন্সীগঞ্জের কাটাখালির দিকে আসছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক সহ আহত হন চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়।

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক কালাম প্রধান বলেন, দুর্ঘটনায় গুরুতর চারজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!