বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল টু সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ ও তার ছেলে প্রান্ত দেবনাথ। নিহত লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, সকালে জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে লিটন ও তার ছেলে প্রান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত লিটনের বড় ছেলে প্রতাপও গুরুতর আহত হন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।