[ দেশজুড়ে ]
তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাকিমপুর গ্রামের দুলাল (৪০) ও দগরবাড়ী গ্রামের মঞ্জু (২৮)।
ডিবি পুলিশ জানায়, ডিবির একটি টিম বিশেষ অভিযান চালিয়ে হাকিমপুর এলাকা থেকে দুলাল ও মঞ্জুকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
জেলা ডিবি পুলিশের এসআই লিপন কুমার বসাক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!