[ দেশজুড়ে ]
মুরগির খাবারের বস্তায় বহন করছিলেন গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে মুরগির খাবারের বস্তায় গাঁজা বহনকালে দুলাল খলিফা (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরহাটের পিলজংগ গ্রামের সাধের বটতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক দুলাল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামের হানিফ খলিফার ছেলে। গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি শুরেশ চন্দ্র হালদার।
এসআই আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহনে একজন মাদক ব্যবসায়ী মুরগির খাবারের বস্তায় মাদকদ্রব্য নিয়ে আসছেন- এমন সংবাদের ভিত্তিতে সাধের বটতলায় অভিযান চালানো হয়। অভিযানে দুলালকে ৭ কেজি গাঁজাসহ আটক করি।
.png)
ওসি শুরেশ চন্দ্র হালদার জানান, দুলাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা পরিবহন ও বিক্রি করে আসছিলেন। আটক দুলালের বরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!