ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরবাহী ট্রাকে মিলল ১৬০ কেজি গাঁজা, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৮ ডিসেম্বর ২০২৩
পাথরবাহী ট্রাকে মিলল ১৬০ কেজি গাঁজা, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পাথরবাহী কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় রংপুর-বগুড়া মহাসড়কের বাঘোপাড়া শহিদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক সিরাজগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা রুহুল আমিন (৩৭) এবং একই এলাকার বাসিন্দা হেলপার আশিক (২২)। এ সময় ৩/৪ এলসি ভুটান ভাঙা পাথর ৭৭৫ সিএলটি, পাথরের চালানের কপি ও ট্রাকটি জব্দ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (গোয়েন্দা) মোহা. জিললুর রহমান ও আলমগীর হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!