ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষি জমিতে পুকুর তৈরি, অর্ধলাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১ জানুয়ারি ২০২৪
কৃষি জমিতে পুকুর তৈরি, অর্ধলাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরির চেষ্টাকালে নুরুল আলম আকন্দ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, বিনা অনুমতিতে কৃষি জমিকে পুকুরে রূপান্তর করার চেষ্টা করেন নুরুল আলম আকন্দ। পরে কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ ব্যক্তিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!