[ দেশজুড়ে ]
নওগাঁয় অটোরিকশায় তুলে স্কুলছাত্রীকে অপহরণ
ফাইল ছবি
নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দায়ের করেন অপহৃত ছাত্রীর বাবা।
সোমবার দুপুরে আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহারটি সাপাহার থানার ওসিকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, অপহরণের শিকার শিশুটি জেলার সাপাহার উপজেলার জামালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী নানির বাড়ি থেকে পড়াশোনা করতো। ২০২৩ সালের ৮ ডিসেম্বর সাপাহার থানার জামালপুর ফকিরপাড়া গ্রামের জনৈক জাহানারার বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে পাঁচ আসামি স্কুলছাত্রীকে অপহরণ করেন। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
.png)
পরে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহণ করে সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!