বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের প্রগতি গেট সংলগ্ন রেললাইনে ট্রেনের সবচেয়ে পেছনের বগিটি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন ।
.png)
জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ৬টার দিকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন শুকলাল হাট এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।