[ দেশজুড়ে ]
এক ইলিশ সাড়ে ৬ হাজারে বিক্রি
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৬ হাজার টাকা। শনিবার সকালে বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি। যার ওজন এক কেজি ৯৪০ গ্রাম।
দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে ৬ হাজার ৬২৫ টাকায় কিনে নেন খলিলুর রহমান নামে এক মৎস্য ব্যবসায়ী।
জানা যায়, বঙ্গোপসাগরের গঙ্গামতির তীরবর্তী এলাকায় জেলে বেল্লাল সকালে জাল তুলতে গেলে তার জালে ইলিশ মাছটি পাওয়া যায়। পরে বিক্রির জন্য বাজার নিয়ে আসেন।
.png)
জেলে বেল্লাল মাঝি বলেন, ‘একটি মাছ সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করেছি। এর চেয়ে বেশি আর খুশির খবর হতে পারে না।’
ক্রেতার খলিলুর রহমান বলেন, ‘এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। একটু বেশি দাম পেলে বিক্রি করে দেব।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটাকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!